শিরোনামঃ
ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ ফরিদপুরে অস্থায়ী খাসি-ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ

অনলাইন ড্রেস / ২০ প্রকাশিত সময়:
রবিবার, ২৪ মে, ২০২৬

বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে কুয়েত সফর করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিশেষ দূত হুমায়ুন কবির। সফরকালে তিনি কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমদ আল-সাবাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

 

 

অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সঙ্গে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

 

বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, জনশক্তি রপ্তানি, কুয়েতি বিনিয়োগ বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতের উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

 

সফরকালে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বিশেষ শুভেচ্ছা বার্তা কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়। একই সঙ্গে আসন্ন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে কুয়েত সরকারের সমর্থন কামনা করেন বাংলাদেশের বিশেষ দূত।কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে গভীর সন্তোষ প্রকাশ করেন। আগামী দিনগুলোতে দুই দেশের এই সহযোগিতার ক্ষেত্র আরো বিস্তৃত ও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

উচ্চ পর্যায়ের এই সফরটি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতিম দেশ কুয়েতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরো গতিশীল ও সুদৃঢ় করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন

 


More News Of This Category