শিরোনামঃ
সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

গুম-খুন, ক্রসফায়ারের দেড় শ মামলার তদন্ত শুরু হয়েছে : চিফ প্রসিকিউটর

অনলাইন ড্রেস / ১৯ প্রকাশিত সময়:
রবিবার, ২৪ মে, ২০২৬

অগ্রাধিকার ভিত্তিতে গুম-খুন, ক্রসফায়ারসহ মানবতাবিরোধী অপরাধের দেড় শ মামলার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, ‘ট্রাইব্যুনালে বর্তমানে ২২টি মামলার বিচার চলছে।

 

 

রায়ের জন্য অপেক্ষমাণ আছে দুটি মামলা। আশা করি, ঈদের পরই এসব মামলার রায় হয়ে যাবে। ৩১টি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এ ছাড়া অগ্রাধিকার ভিত্তিতে আমরা গুম-খুন এবং ক্রসফায়ারের ১৫০টি মামলার তদন্ত হাতে নিয়েছি।

 

এরই মধ্যে এসব কাজ শুরু হয়েছে।’

আজ রবিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে এসব তথ্য দেন চিফ প্রসিকিউটর।

 

তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সময় নরসিংদী, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, রাজশাহীসহ দেশের যেসব স্থানে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে, সেসব মামলার তদন্ত আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। এ ক্ষেত্রে আমরা তদন্ত কর্মকর্তাদের সঙ্গে আমাদের প্রসিকিউশন টিমকে অন্তর্ভুক্ত করে বিশেষ তদন্তের ব্যবস্থা করেছি।আশা করি, খুব দ্রুতই এসব মামলার প্রতিবেদন দিয়ে বিচারের পর্যায়ে নিতে যেতে পারব।’

মো. তাজুল ইসলামকে সরিয়ে গত ২৩ ফেব্রুয়ারি মো. আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর প্রতিবেদন দাখিল করা হয়েছিল এমন সাতটি মামলা পুনঃতদন্তের পাঠানো হয় জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ‘আমাকে জানানো হয়েছে সাতটি মামলার পুনঃতদন্ত সম্পন্ন হয়েছে। ঈদের ছুটির পর পরই সাতটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। তদন্ত প্রতিবেদন দাখিল হওয়া সাপেক্ষে আমরা (প্রসিকিউশন) ট্রাইব্যুনালে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করে দেব।সংবাদিকদের হয়রানি নিয়ে আন্তর্জাতিক সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতির সমালোচনা করে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘দুজন সাংবাদিককে গ্রেপ্তার দেখিয়েছেন আমাদের ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থার পক্ষ থেকে তাঁদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। তবে অ্যামনেস্টি কী প্রতিক্রিয়া জানিয়েছে, তা আমরা দেখিনি। আমাদের একটি চলমান বিচারপ্রক্রিয়ায় তাদের হস্তক্ষেপ করা উচিত হবে না।’

 

এ মামলায় আর কোনো সাংবাদিককে গ্রেপ্তার দেখানো হবে কিনা, এই প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, ‘আমাদের তদন্ত চলমান। আমি আগেও বলেছি, যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদেরই বিচারের মুখোমুখি করা হবে। তবে আমরা অহেতুক কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি করার জন্য বিচারের মুখোমুখি করব না।’

 

দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে এক প্রশ্নে আমিনুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমার ব্যক্তিগত কোনো ধারণা নেই। কোনো তদন্ত চলছে কিনা (আওয়ামী লীগের বিরুদ্ধে), তা তদন্ত সংস্থার দায়িত্বপ্রাপ্তরা বলতে পারবেন। এ নিয়ে আমার প্রত্যক্ষ কোনো ধারণা নেই।’

 

চিফ প্রসিকিউটর বলেন, ‘কোনো রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো তদন্ত চলছে কিনা, এমন কোনো ধারণা আমার নেই। এমন কোনো তদন্ত সম্পর্কে জানি না। অতএব যখন জানবো, তখন আপনারাও নিশ্চিত জানতে পারবেন।’

 

উল্লেখ্য, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার রায় অপেক্ষমাণ রাখা হয়েছে। গত ১৪ মে এই মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। এ ছাড়া চব্বিশের অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ও অপেক্ষমাণ রয়েছে। গত ৪ মার্চ এ মামলার রায় ঘোষণার কথা ছিল। সেদিন প্রসিকিউশন জানায়, এ মামলায় তারা কিছু ডিজিটাল প্রমাণ দাখিল করতে চায়। এরপর মালার রায় পিছিয়ে দেন ট্রাইব্যুনাল।


More News Of This Category