শিরোনামঃ
ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ ফরিদপুরে অস্থায়ী খাসি-ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ইবোলা আতঙ্কেও বিশ্বকাপ প্রস্তুতিতে পরিবর্তন আনছে না ডিআর কঙ্গো

অনলাইন ড্রেস / ২৫ প্রকাশিত সময়:
রবিবার, ২৪ মে, ২০২৬

ইবোলা ভাইরাসের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর সতর্কতা সত্ত্বেও বিশ্বকাপ প্রস্তুতি পরিকল্পনায় বড় কোনো পরিবর্তন আনছে না ডিআর কঙ্গো ফুটবল দল।

 

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, কঙ্গো দলকে বিশ্বকাপের আগে ২১ দিন কঠোর আইসোলেশনে মধ্যে থাকতে হবে।

 

 

অন্যথায় দেশটিতে প্রবেশে বাধার মুখে পড়তে পারে তারা।

হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বেলজিয়ামে অবস্থানরত কঙ্গো দলকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় ‘বাবল’ (সুরক্ষা বলয়) বজায় রেখে অনুশীলন চালিয়ে যেতে হবে।

 

তবে দলের এক মুখপাত্র জানিয়েছেন, আপাতত সূচিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। বেলজিয়ামে ডেনমার্কের বিপক্ষে এবং স্পেনে চিলির বিপক্ষে নির্ধারিত প্রস্তুতি ম্যাচ দুটি আগের পরিকল্পনা অনুযায়ীই অনুষ্ঠিত হবে।শুধু কঙ্গোর রাজধানী কিনশাসা সফর বাতিল করা হয়েছে। বিশ্বকাপের আগে সেটি ছিল বিদায়ী আয়োজনের অংশ।

 

দলীয় কর্মকর্তারা বলছেন, বর্তমান স্কোয়াডের কোনো খেলোয়াড় সরাসরি কঙ্গো থেকে আসেননি। বেশিরভাগ ফুটবলারই ইউরোপভিত্তিক।

 

 

কোচ সেবাস্তিয়ান দেশাব্রেও ইউরোপে অবস্থান করছেন।

এদিকে বিশ্ব স্বাস্থ সংস্থা জানিয়েছে, কঙ্গোতে ছড়িয়ে পড়া বিরল বুন্ডিবুগিও ধরনের ইবোলা ভাইরাস জাতীয় পর্যায়ে বড় আকার ধারণের ঝুঁকি এখন ‘অত্যন্ত উচ্চ’। ইতোমধ্যে শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে খেলবে কঙ্গো। ১৭ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান।এরপর খেলবে কলম্বিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে।


More News Of This Category