শিরোনামঃ
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৭ দিন প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসক ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন  যমুনা সেতুর পূর্ব পাশে রডবোঝাই ট্রাক দুর্ঘটনায় ১৫ জন নিহত, আহত ৭*  ফরিদপুরে হাসপাতালের ভিতরে সাংবাদিককে পেটাল ঠিকাদারের লোক মাগুরায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৭ তরুণ-তরুণী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জাহাঙ্গীর আলম সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

লিটনের সঙ্গে কেন তর্কে জড়িয়েছিলেন রিজওয়ান

অনলাইন ড্রেস / ৩৪ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে শুধু ব্যাটটাই না, লিটন দাসের অন্য সবকিছুও চলছে। উইকেটের পেছনেও দারুণ করছেন তিনি।

 

 

তবে যেভাবে শিরোনামে আসছেন তাতে মনে হচ্ছে সবকিছুকে ছাড়িয়ে গেছেন স্লেজিংয়ে।

আজ তো সিলেটে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে যেন ‘বিরাট ফাডাফাডিই’ হলো লিটনের। এক সময় বাংলাদেশের উইকেটরক্ষকের কথার তোরণ থেকে বাঁচতে আম্পায়ারের সহায়তাও নিলেন রিজওয়ান। এর আগে মিরপুর টেস্টেও পাকিস্তানের ব্যাটারদের ভালোই স্লেজিং করেছেন লিটন।

 

 

তাদের মাঝে আজ কী কথা একচেঞ্জ হয়েছে সেটা ধরা পড়েছে স্টাম্প মাইকে। অবশ্য শুধু লিটন নন, নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরাও রিজওয়ানকে খেপিয়েছেন। বোলিংয়ের সময় প্রায়ই বোলারদের থামিয়ে দেওয়ার ‘সুনাম’ থাকা রিজওয়ানের আজ হয়তো সাইট স্ক্রিন নিয়ে কিছু সমস্যা হচ্ছিল। ঠিক তখনি লিটন ‘কি হলো? কি করছেন?’ রিজওয়ান ইশারা দিয়ে বলেন, ‘তাকিয়ে দেখ ওদিকে…।

 

 

’ লিটন এবার বলেন, ‘প্রতি বলেই এমন করছেন, সব বলেই…।’ রিজওয়ানের উত্তর, ‘এরকম তো হচ্ছেই…!’

লিটনের উত্তর, ‘ওদিকে তাকানোর কি দরকার? ব্যাটিং করুন…!’ উত্তেজিত কণ্ঠে রিজওয়ান বলেন, ‘এটা কি তোমার কাজ?’ লিটনের উত্তর, ‘আপনি প্রতি বলেই ডিস্টার্ব করছেন…।’ এক পর্যায়ে আম্পায়ারের কাছে গিয়ে কিছু বলেন রিজওয়ান। পরে আম্পায়ার লিটন ও রিজওয়ানের সঙ্গে কথা বলে বিষয়টা মিটমাট করেন।

 

তবে স্লেজিং শেষ হয় না।তার মাত্রা আরো বেড়ে যায়। তাতে যোগ দেন শান্ত-মুশফিক। লিটন বলেন, ‘কিছু রান করেছে, এখন অভিনয় শুরু করে দেবে।’ শান্ত বলেন, ‘অতি অভিনয়ের জন্য পঞ্চাশ পয়সা কেটে রাখা হবে।’ স্লেজিং করার পরেও অবশ্য রিজওয়ানের মনোযোগ বিঘ্নিত করে তাকে আউট করা যায়নি। আগামীকাল সাজিদ খানকে সঙ্গে নিয়ে নতুন করে ব্যাটিং শুরু করবেন তিনি।

মাঠে দুজনের কী কথা হয়েছে সে বিষয়ে দিন শেষে সংবাদ সম্মেলনে শন টেইটের কাছে জানতে চাওয়া হয়েছিল। তাদের মধ্যে কী হয়েছে সেটা না জানলেও উপভোগ করেছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার। তিনি বলেছেন, ‘জানি না কী বলেছে। তবে আমি উপভোগ করেছি। আমি তো অস্ট্রেলিয়ান। কী বলেছে বুঝিনি। তবে আমার মজা লেগেছে। আশা করব যেন মাত্রা না ছাড়ায়। মাঠে একটু আগ্রাসী মনোভাব তো থাকবেই। দুই দেশের সমর্থক থেকে শুরু করে সবার অনেক প্যাশন এই খেলা নিয়ে। তাই এসব ব্যাপার ভালোই লাগে।’


More News Of This Category