সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

৭ বছর পর দক্ষিণ কোরিয়ায় খেলতে গেল উত্তর কোরিয়া

অনলাইন ড্রেস / ২১ প্রকাশিত সময়:
রবিবার, ১৭ মে, ২০২৬

এশিয়ান ফুটবল কনফেডারেশন উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলতে উত্তর কোরিয়ার নেগোহিয়াং উইমেন্স ফুটবল ক্লাব দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে।

 

বেইজিং থেকে ইনছন আন্তর্জাতিক বিমানবন্দরে নামে উত্তর কোরিয়া ৩৯ সদস্যের একটি দল।

 

 

দলটি দ্রুত ভিড় ঠেলে বেরিয়ে হোটেলে বাসে উঠে পড়ে।

বিমানবন্দরের বাইরে হাজারো তরুণ-তরুণী ‌‘স্বাগত স্বাগত’ বলে অভ্যর্থনা জানান। এ সময় উত্তর কোরিয়ার নারীদের একবারে ভাবলেশহীন দেখা যায়।

 

২০১৮ সালের ডিসেম্বরের পর এই প্রথম উত্তর কোরিয়ার কোনো ক্রীড়া দল দক্ষিণ কোরিয়া সফর করছে।

 

 

যা গত সাত বছরেরও বেশি সময় পর দুই দেশের মধ্যে প্রথম ক্রীড়া কূটনীতির নজির।

এশিয়ার ক্লাব ফুটবলের উন্নয়ন এবং ফিফা উইমেন্স ক্লাব ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার হিসেবে প্রতিষ্ঠিত হয় এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ।

 

সর্বশেষ মৌসুমে মেলবোর্ন সিটি উইমেন, সুওন এফসি উইমেন এবং উহান চেগু জিয়াংডার মতো শক্তিশালী দলগুলো টুর্নামেন্টে আধিপত্য বজায় রেখেছে।


More News Of This Category