সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জামিনে মুক্তির পর জেলগেট থেকে ফের গ্রেপ্তার আ. লীগ নেতা

অনলাইন ড্রেস / ২১ প্রকাশিত সময়:
রবিবার, ১৭ মে, ২০২৬

হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার পর মাগুরা কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আবারও গ্রেপ্তার করা হয়েছে মাগুরা-১ আসনের সাবেক এমপি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিশামকে।

 

রবিবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মাগুরা জেলা কারাগারের মূল ফটক থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

 

আশরাফুজ্জামান হিশাম মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাগুরা-২ আসনের সাবেক এমপি মৃত আছাদুজ্জামানের ছোট ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা ও মাগুরাসহ বিভিন্ন স্থানে দায়ের হওয়া একাধিক মামলায় তিনি কারাগারে ছিলেন। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন লাভের পর রবিবার বিকেলে কারামুক্ত হন। তবে জেলগেট থেকে বের হওয়ার পর তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

 

 

এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের মাগুরা জেলা শাখা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে, আজ শুধু মাগুরা নয়, সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর বর্তমান সরকার ও প্রশাসন মানবিক, প্রতিহিংসামূলক এবং অন্যায় আচরণ করে যাচ্ছে। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে, বিরোধী মতকে স্তব্ধ করার এক হীন মানসিকতা থেকে দেশজুড়ে এই দমন-পীড়ন ও গ্রেপ্তার করা হচ্ছে। মাগুরা জেলা আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই ন্যাক্কারজনক, স্বৈরাচারি আইনি প্রক্রিয়া বহির্ভূত আচরণের বিরুদ্ধে তীব্র নিন্দা, গভীর ক্ষোভ এবং জোরালো প্রতিবা

দ জানাচ্ছে।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আমি শুনেছি আটক হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত বলতে পারব।

 

উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর সকালে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা থেকে আশরাফুজ্জামান হিশামকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

 


More News Of This Category