রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার ডায়মন্ড হারবারে শুভেন্দু, উচ্ছ্বসিত সমর্থকরা

অনলাইন ড্রেস / ২৫ প্রকাশিত সময়:
শনিবার, ১৬ মে, ২০২৬

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম ডায়মন্ড হারবারে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানে প্রশাসনিক বৈঠক করছেন তিনি।

 

 

শনিবার (১৬ মে) বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পুলিশের শীর্ষ কর্তারাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

ডায়মন্ড হারবার যাওয়ার পথে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন উচ্ছ্বসিত সাধারণ মানুষ। রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পরে জেলা মুখ্যমন্ত্রীর প্রথম প্রশাসনিক বৈঠক। আর সেই বৈঠকের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘর ডায়মন্ড হারবারকে বেছে নেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

 

 

বৈঠকে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং প্রশাসনিক কাজে গতি আনা নিয়ে আলোচনা হয়েছে। ২১ মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের আগে এই বৈঠককে ‘প্রশাসনিক বার্তা’ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

 

সাধারণত মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক নবান্নকেন্দ্রিক হয়ে থাকে। তবে প্রথম বৈঠক ডায়মন্ড হারবারে হওয়ায় ভিন্ন এক বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী।অন্যদিকে ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচনের আগে কর্মিসভার বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে বিজেপি নেতার।


More News Of This Category