শিরোনামঃ

বাবরকে আটকানোর কৌশল জানা আছে বাংলাদেশের

অনলাইন ড্রেস
বাবরকে আটকানোর কৌশল জানা আছে বাংলাদেশের
🖼️ ফটো কার্ড তৈরি করুন

শেষ মুহূর্তের হাঁটুর চোট বাবর আজমকে খেলতে দেয়নি মিরপুর টেস্টে। বাইরে থেকে তাকে দেখতে হয়েছে সতীর্থদের আত্মসমপর্ণ, ১০৪ রানের হার।

 

 

চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা বাবরকে পেয়ে তাই স্বাভাবিকভাবেই উজ্জীবিত হবে পাকিস্তান।

দলের বড় তারকাকে পেয়ে সিলেট টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামবে অতিথিরা। তবে সে ফিরলেও চিন্তা নেই বাংলাদেশ দলে। বাবরকে কিভাবে বশ করতে হবে সে জাদু জানা আছে বাংলাদেশের, জানিয়েছেন মুশফিকুর রহিম।

 

 

আগামীকাল সিলেটে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টের ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে এমনটিই জানিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার।

বাবরকে আটকানোর বিষয়ে মুশফিক বলেছেন, ‘আমরা অবশ্যই জানি, কোথায় তাকে আক্রমণ করতে হবে বা কোথায় কিভাবে করতে হবে, পরিকল্পনা আছে। সব যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আশা করি তাকে চাপে ফেলতে পারব এবং তাদের পুরো দলকে চাপে রাখতে পারব।’

 

বাবর দলে থাকার পরেও পাকিস্তানকে তাদের মাটিতে হারানোর অতীত ইতিহাসও শোনালেন মুশফিক।সাবেক অধিনায়ক বলেছেন, ‘তার মতো একজন বিশ্বমানের ক্রিকেটার যদি দলে থাকে বা তাকে পাওয়া যায়, তাদের জন্য এটা অবশ্যই বড় পাওয়া। তবে আমরা যখন পাকিস্তানে গিয়ে (২০২৪ সালে) দুটি ম্যাচে ওদেরকে হারিয়েছিলাম, তখনও তো সে দুই টেস্টই খেলেছে। তারপরও তারা হেরে গিয়েছিল আমাদের কাছে।’

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।