শিরোনামঃ
সিসা লাউঞ্জ ইস্যু ডিএমপি কমিশনারকে হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার আবেদন সিসা লাউঞ্জ ইস্যু ডিএমপি কমিশনারকে হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার আবেদন বাংলাদেশে বার নির্বাচনে ‘হস্তক্ষেপ ও হয়রানি’, প্রধানমন্ত্রীকে ব্রিটিশ ল সোসাইটির চিঠি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৪ পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩ পদে বিএনপি জয়ী ফরিদপুরে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা দিল ১২ নম্বর ওয়ার্ড বিএনপি নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা প্রদান বাবরকে আটকানোর কৌশল জানা আছে বাংলাদেশের বর্ণবাদ’ বিতর্কে জড়িয়েছেন ভারতীয় পেসার হামজাদের কোচ নিয়োগ নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী আচরণবিধি লঙ্ঘনে জরিমানা গুনতে হলো পোলার্ডকে
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

হামজাদের কোচ নিয়োগ নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন ড্রেস / ১৮ প্রকাশিত সময়:
শুক্রবার, ১৫ মে, ২০২৬

হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের নতুন কোচ হচ্ছেন কে? এ নিয়ে জল্পনা-কল্পনা শেষই হচ্ছে না। তবে শিগগিরই অবসান হবে বলে আজ জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

 

 

 

আজ পল্টনের শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমিনুল বলেছেন, ‘আমরা ইতিমধ্যে বাফুফে প্রেসিডেন্টের সঙ্গে এবং তাদের টিমের সঙ্গে কথা বলেছি। যেহেতু কোচদের একটি শর্ট লিস্ট হয়েছে আশা করছি আগামী দুই-তিন দিনের মধ্যেই আপনারা জানতে পারবেন নতুন কোচের নাম।’

 

নতুন কোচের নাম চূড়ান্ত না হলেও ৩ জনের একটা শর্ট লিস্ট নাকি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের করা তালিকায় সবচেয়ে আলোচিত নাম ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান।

 

 

বাকি দুজন হচ্ছেন—বার্নড স্টর্ক ও টমাস ডুলি।

তবে গ্যারেথ বেলদের সাবেক কোচ কোলম্যানকে ডাগআউটে দেখতে বেশ আগ্রহী বাফুফে। নিজের সহকারী কোচ কিট সিমন্সকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসতে আগ্রহী কোলম্যানও। তবে মাসিক পারিশ্রমিক বেশ চেয়েছেন তিনি।জানা গেছে, দুজনের সম্ভাব্য মাসিক বেতন বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ লাখ টাকা। এর মধ্যে ৩২ লাখ কোলম্যানেরই।

কোচের বেতন নিয়ে আমিনুল বলেছেন, ‘আমাদের সীমাবদ্ধতা রয়েছে। রাতারাতি কোনো কিছু পরিবর্তন সম্ভব নয়। তবে যে কোচ আসুক না কেন, তাকে একটি নির্ধারিত সময় দেওয়া উচিত।

 

 

আমরা সব বিষয় নিয়ে আলোচনা করছি, একটু অপেক্ষা করেন, আপনারা কাঙ্ক্ষিত ফল জানতে পারবেন।’


More News Of This Category