শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে

অনলাইন ড্রেস / ২০ প্রকাশিত সময়:
বুধবার, ১৩ মে, ২০২৬

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মর্যাদা, পেশাদার ভাবমূর্তি ও সদস্যদের মনোবল ক্ষুণ্ণ করতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিত অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।

 

মঙ্গলবার (১৩ মে) সংগঠনটির সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ ঢাকা রিপোটচর্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ যখন জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও ‘বাংলাদেশ ফার্স্ট’ ভিত্তিক পররাষ্ট্রনীতিকে আরো শক্তিশালী করার পথে এগোচ্ছে এবং সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, তখনই বিভ্রান্তিকর তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে।

 

বিশেষ করে বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়ন কার্যক্রম, ফাইটার বিমান ক্রয় এবং প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ সামনে আসার পর একটি গোষ্ঠী বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে দাবি করা হয়।

 

বিমানবাহিনী প্রধানের বিরুদ্ধে মামলার আবেদন, বাহিনীর সঙ্গে চরমপন্থার মতো স্পর্শকাতর বিষয় জড়িয়ে অপপ্রচার এবং অনলাইন প্ল্যাটফর্মে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে সন্দেহ তৈরির চেষ্টাকে দুঃখজনক ও অনভিপ্রেত বলে উল্লেখ করা হয়েছে।

 

এ ছাড়া প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ও সংগঠনটির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলামকে নিয়েও সোশ্যাল মিডিয়া ও কিছু অনলাইন পোর্টালে অসত্য তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও জাতীয় স্থিতিশীলতার জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও উল্লেখ করা হয়।

এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

 

সংগঠনটি আরো বলেছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের মানুষের আস্থা, ভালোবাসা ও গর্বের প্রতীক। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, দুর্যোগ মোকাবেলা এবং জাতীয় সংকটে জনগণের পাশে থেকে বাহিনী সবসময় পেশাদারি ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।

 

 

সংগঠনটির সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ওই পরিস্থিতিতে জনগণের পাশে থেকে সংযত ও দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে বাহিনী আবারও প্রমাণ করেছে যে, তারা জাতির আস্থা ও স্থিতিশীলতার অন্যতম ভরসা।

 

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, গুজব ও বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


More News Of This Category