শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি

অনলাইন ড্রেস / ২০ প্রকাশিত সময়:
বুধবার, ১৩ মে, ২০২৬

দেশে চলতি বছরের এপ্রিল মাসে ৫২৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫১০ জন এবং আহত হয়েছেন ১ হাজার ২৬৮ জন।

 

 

একই সময়ে ১৩৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪২ জন, আহত হয়েছেন ১২৪ জন।বুধবার (১৩ মে) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসে রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এ ছাড়া নৌপথে ৫টি দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।

 

 

সড়ক দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। বিভাগটিতে ১৩৫টি দুর্ঘটনায় ১৩৭ জন নিহত ও ২৬৩ জন আহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে। সেখানে ১৭টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৬৪ জন আহত হয়ে

ছেন।দুর্ঘটনায় হতাহতদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। নিহতদের মধ্যে ৯৯ জন চালক, ৮২ জন পথচারী, ৫৬ জন শিক্ষার্থী, ৫২ জন নারী, ৪৭ জন শিশু ও ২৫ জন পরিবহন শ্রমিক রয়েছেন। এ ছাড়া নিহত হয়েছেন ৫ জন শিক্ষক, ৩ জন চিকিৎসক, ১ জন সাংবাদিক, ১ জন আইনজীবী এবং ৮ জন রাজনৈতিক দলের নেতাকর্মী।

 

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, মোট সড়ক দুর্ঘটনার ৩৮ দশমিক ৫১ শতাংশ জাতীয় মহাসড়কে এবং ৩১ দশমিক ৪৯ শতাংশ আঞ্চলিক মহাসড়কে ঘটেছে। এ ছাড়া ২২ দশমিক ৯৬ শতাংশ দুর্ঘটনা ফিডার রোডে সংঘটিত হয়েছে।

 

 

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত যানবাহনের অবাধ চলাচল, ফিটনেসবিহীন যান, অদক্ষ চালক, ট্রাফিক আইন অমান্য এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানো দুর্ঘটনার অন্যতম কারণ। পাশাপাশি মহাসড়কে রোড সাইন, রোড মার্কিং ও পর্যাপ্ত আলোকসজ্জার অভাবও দুর্ঘটনা বাড়াচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

সংগঠনটি সড়কে প্রযুক্তির ব্যবহার বাড়ানো, দক্ষ চালক তৈরির উদ্যোগ, ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস নিশ্চিত করা, মহাসড়কে আলোকসজ্জা বৃদ্ধি এবং পরিবহন খাতে সুশাসন প্রতিষ্ঠার সুপারিশ করেছে।

 


More News Of This Category