|
Getting your Trinity Audio player ready...
|

ফুটবল বিশ্বকাপকে ঘিরে যখন সারাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা দেখা যায়, তখন ব্যতিক্রমী নজির স্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাসিন্দা আবু কাউছার মিন্টু মিয়া। প্রিয় দল দক্ষিণ কোরিয়ার প্রতি ভালোবাসা থেকে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার দীর্ঘ দক্ষিণ কোরিয়ার পতাকা টানিয়ে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
মিন্টু মিয়া উপজেলার খাল্লা গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে ১৯৯৮ সালে তিনি দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান। ২০০২ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ তিনি সরাসরি গ্যালারিতে বসে উপভোগ করেন। সে সময় দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার আহন জুং-হোয়ানের নৈপুণ্যে মুগ্ধ হয়ে দেশটির ফুটবল দলের সমর্থকে পরিণত হন।
দীর্ঘ প্রবাসজীবন শেষে ২০১৩ সালে দেশে ফিরে এলেও দক্ষিণ কোরিয়ার প্রতি তার ভালোবাসা এতটুকু কমেনি। এর ধারাবাহিকতায় ২০১৮ সালের বিশ্বকাপে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ওভারব্রিজ এলাকায় এক কিলোমিটার দীর্ঘ দক্ষিণ কোরিয়ার পতাকা টানিয়ে আলোচনায় আসেন তিনি। পরে ২০২২ বিশ্বকাপ উপলক্ষে নিজ এলাকা খাল্লা থেকে তেজখালি পশ্চিমপাড়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ পতাকা টানান।থেকে বাহাদুর হয়ে খাল্লা পশ্চিমপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে দক্ষিণ কোরিয়ার পতাকা টানিয়েছেন তিনি।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফেরার পর থেকেই দেশটির প্রতি মিন্টু ভাইয়ের আলাদা টান তৈরি হয়। ২০১৮ সালে তিনি এক কিলোমিটার দীর্ঘ পতাকা টানিয়ে সবার নজর কাড়েন। এরপর ২০২২ সালে ৪ কিলোমিটার এবং এবার প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ পতাকা টানিয়েছেন। তার এমন উদ্যোগ আমাদেরও উৎসাহিত করে।
বব
ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ঠিকাদার মো. আনোয়ার পারভেজ সেন্টু বলেন, দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় থাকার কারণে দেশটির প্রতি মিন্টু ভাইয়ের গভীর আবেগ রয়েছে।
সেই ভালোবাসা থেকেই তিনি প্রতিবছর ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে থাকেন। আমরা চাই তার প্রিয় দল ভালো ফল করুক।
মিন্টু মিয়া বলেন, ২০০২ সালে দক্ষিণ কোরিয়ায় বসে বিশ্বকাপ খেলা দেখার সময় থেকেই আমি দেশটির ফুটবল দলের ভক্ত। দক্ষিণ কোরিয়া ও তাদের ফুটবলের প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবেই এই পতাকা টানানো। এলাকাবাসী ও স্বজনদের উৎসাহ আমাকে অনুপ্রাণিত করে।
দুই সন্তানের জনক মিন্টু মিয়া জানান, প্রিয় দলের সাম্প্রতিক জয়ে তিনি আনন্দিত। এ উপলক্ষে তার ‘পিস কোরিয়া ক্যাফে’-তে বিশ্বকাপ চলাকালীন ১০ শতাংশ মূল্যছাড় ঘোষণা করেছেন। তিনি আশা করেন, ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া ভালো ফল করবে এবং সবার কাছে দলের সাফল্যের জন্য দোয়া কামনা করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :