শিরোনামঃ

৭১, ১৫০* ৭৪ ও ৯৫—ক্রোয়েশিয়ার ওপেনারের বিশ্বরেকর্ড

অনলাইন ড্রেস
৭১, ১৫০* ৭৪ ও ৯৫—ক্রোয়েশিয়ার ওপেনারের বিশ্বরেকর্ড
🖼️ ফটো কার্ড তৈরি করুন

যেন সুযোগের অপেক্ষায় ছিলেন কনর ক্যারল। সেই সুযোগ পাওয়া মাত্রই বিশ্বকে তাক লাগিয়ে দিলেন ক্রোয়েশিয়ার ওপেনার।

 

 

গড়লেন বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম ৪ ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারের যেকোনো এক পর্যায়ে টানা ৪ ম্যাচের ক্ষেত্রেও বিশ্বরেকর্ড।

২০১.০৩ স্ট্রাইকরেটে ৩৯০ রান করেছেন কনর।তার পঞ্চাশোর্ধ্ব ইনিংসগুলো হচ্ছে—৭১, ১৫০* ৭৪ ও ৯৫। আগের রেকর্ডটি ছিল গুস্তাভ ম্যাককিওনের। ৩৭৩ রান করেছিলেন ফ্রান্সের এই ব্যাটার।

জার্মানির এপিস্কোপিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ফ্রান্সের বিপক্ষে অভিষেক হয় কনরের।

 

 

ওপেনিংয়ে নেমে সেই ম্যাচে খেলেন ৩৪ বলে ৭১ রানের ইনিংস। ফিরতি ম্যাচে আরো বিধ্বংসী ইনিংস খেলেন ২৩ বছর বয়সী ব্যাটার। ৭২ বলে খেলেন অপরাজিত ১৫০ রানের ইনিংস।

কনরের ঝোড়ো ব্যাটিং থেকে রক্ষা পায়নি পরের দুই ম্যাচের প্রতিপক্ষ জার্সি ও সাইপ্রাস। জার্সির বিপক্ষে ৩১ বলে ৭৪ রানের ইনিংস খেলা ব্যাটার নিজের চতুর্থ ম্যাচে সাইপ্রাসের বিপক্ষে খেলেন ৯৫ রানের ইনিংস।

 

 

বল খেলেছেন ৫৭টি। সবমিলিয়ে ৩০ ছক্কার বিপরীতে চার হাঁকিয়েছেন ২৯টি। বিশ্বরেকর্ড গড়ার পর অবশ্য থেমেছে কনরের ঝড়। নিজের পঞ্চম অস্ট্রিয়ার বিপক্ষে ৫ রানের বেশি করতে পারেননি তিনি।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।