শিরোনামঃ
ধূরইলে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, এনসিপি নেতা গ্রেপ্তার ১ জুন থেকে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ, বিপাকে বনজীবীরা একাত্তরের পরাজিত যোদ্ধারা ফণা তোলার চেষ্টা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমাজে একজন করে জিয়া প্রতিষ্ঠিত হলেই যথেষ্ট : ডেপুটি স্পিকার ছেলের আবদার মিটাইতেই বাইকটা কিনে দিছিলাম, দুর্ঘটনায় গেল প্রাণ শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : গয়েশ্বর মোটরসাইকেল দুর্ঘটনায় সড়কে ঝরল দুই তরুণের প্রাণ পানিসম্পদমন্ত্রী সাড়ে ৩ বছরের শাসনামলে শহীদ জিয়া স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ড্রেস / ৩৪ প্রকাশিত সময়:
বুধবার, ৬ মে, ২০২৬

দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা ও কৃষি খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে প্রধানমন্ত্রী সরকারের বিশেষ উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে খাল খনন প্রকল্প উদ্বোধন করবেন।

 

আজ বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।পানিসম্পদ মন্ত্রী জানান, বর্তমান সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের একটি বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে।

 

 

এই লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায়ে কাজ চলছে।

বৈঠকের আরো একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প। মন্ত্রী এ্যানি জানান, পদ্মা ব্যারেজ বাংলাদেশের পানিসম্পদ রক্ষা ও কৃষি উন্নয়নের জন্য এখন সময়ের দাবি। সরকার এ বিষয়ে খুব দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং প্রকল্পটি অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপন করা হবে।

 

 

এটি বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোতে পানির প্রবাহ বৃদ্ধি পাবে এবং লবণাক্ততা দূর হবে।

তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী।তিনি বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক ধাপগুলো নিয়ে কাজ শুরু হয়েছে। বিশেষ করে আগামী ১৮০ দিনের মধ্যে কোন কোন জরুরি কাজগুলো সম্পন্ন করা হবে, সে বিষয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

 

নদী শাসন ও তীরবর্তী মানুষের জীবনমান উন্নয়নে সরকার এই মহাপরিকল্পনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে

।’


More News Of This Category