শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

হয়রানিমুক্ত ভূমিসেবা পেতে নওগাঁয় হটলাইন সেবা চালু

অনলাইন ডেক্স / ২৯ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ভূমিসেবা কার্যক্রমকে আরো সহজ ও বেগবান করতে এবং এই সেবায় নিয়োজিত সরকারি কর্মচারীদের জবাবদিহি নিশ্চিতকরণে হটলাইন নম্বর সেবা চালু করা হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনারের নির্দেশনায় ও জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে নওগাঁ সদর উপজেলা ভূমি অফিসে এই উদ্যোগ নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নওগাঁ সদর উপজেলা ভূমি অফিসে প্রধান অতিথি হিসেবে সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জান্নাত আরা তিথি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মাহমুদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সেবাপ্রাপ্তি ক্ষেত্রে হয়রানি, অনিয়মের লিখিত অভিযোগ প্রমাণক অথবা ছবি স্ক্যান করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কিংবা অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) প্রদর্শিত হটলাইন নম্বরে পাঠাতে হবে। প্রেরিত অভিযোগের প্রমাণক অথবা ছবির ভিত্তিতে তদন্ত শুরু করা হবে।

 

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এই উদ্যোগের আওতায় অফিসের দৃশ্যমান স্থানে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নম্বর প্রদর্শন করা হচ্ছে। যদি কোনো ব্যক্তি ভূমি সেবা গ্রহণ করতে কোনো ধরনের হয়রানির শিকার হন অথবা কোনো ধরনের অভিযোগ থাকে, তাহলে ওই ব্যক্তি প্রদর্শনীতে উল্লিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করে তার অভিযোগ জানাতে পারবেন।এ ক্ষেত্রে ভূমি সেবা সংশ্লিষ্ট যেকোনো ধরনের প্রাপ্ত অভিযোগ যথাযথ গোপনীয়তা রক্ষা করে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে। প্রয়োজনে অভিযোগের বিষয়টি জেলা ও বিভাগীয় পর্যায়ে তদন্ত করা হবে। তদন্ত শেষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানান এই কর্মকর্তা।


More News Of This Category