শিরোনামঃ

স্বাস্থ্য খাতে মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির আলোচনা


স্বাস্থ্য খাতে মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির আলোচনা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা বিন ওসমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে বৈঠকে উভয়পক্ষ স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করে।

 

 

মালয়েশিয়ার চিকিৎসাব্যবস্থার অগ্রগতির প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি করেছে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য মালয়েশিয়ায় কিডনি ট্রান্সপ্লান্টেশন, লিভার ট্রান্সপ্লান্টেশন, বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনসহ নানা বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে যৌথভাবে কিছু করা যায় কি না এবং সেক্ষেত্রে সমঝোতা স্মারক সইয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

 

এ সময় মালয়েশিয়ার হাইকমিশনার বলেন, কম্বোডিয়ার রোগীরা আগে থাইল্যান্ড যেত।

 

 

তারা এখন মালয়েশিয়া যাচ্ছে। বাংলাদেশের রোগীদের জন্যও মালয়েশিয়া একটি ভালো গন্তব্য হতে পারে।

তিনি বলেন, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের (MSTC) মাধ্যমে আগ্রহী বালাদেশিরা চিকিৎসার জন্য সহযোগিতা পেতে পারেন।

 

মালয়েশিয়ার হাইকমিশনার বাংলাদেশে তাদের দেশের কিছু শিক্ষার্থী এমবিবিএস, এমডিএস এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে উল্লেখ করেন।স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার শিক্ষার্থীদের প্রয়োজনে যেকোনো রকম সহযোগিতার আশ্বাস দেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।