শিরোনামঃ

স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী ও চাঁদাবাজ ধরতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর নির্দেশ


স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী ও চাঁদাবাজ ধরতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর নির্দেশ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঢাকা মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে যেসব কর্মকর্তা ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

 

শনিবার (২২ আগস্ট) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চাঁদা না দেওয়ায় হামলার শিকার চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সংঘবদ্ধ সন্ত্রাসী ও চাঁদাবাজদের নির্মূল করা হবে।

 

 

 

 

 

সারা দেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, ‘শুধু চাঁদাবাজদেরই নয়, যেসব পুলিশ সদস্য এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত, তাদেরও তালিকা তৈরি করা হচ্ছে।’

 

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

 

চিকিৎসকের ওপর হামলার ঘটনার হালনাগাদ জানিয়ে মন্ত্রী জানান, ‘ওই ঘটনায় জড়িত সাতজনের অপরাধী চক্রটির মধ্যে ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।বাকিদের গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের কাছ থেকে ডা. আসাদুর রহমানের চিকিৎসার খোঁজখবর নেন। দ্রুত সুস্থতা কামনা ও তার চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

 

গত সোমবার রাজধানীতে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ডা. আসাদুর রহমান। বর্তমানে তিনি ঢামেকে চিকিৎসাধীন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।