শিরোনামঃ

সামাজিক বিজ্ঞান গবেষণার গতি-প্রকৃতি নিয়ে ঢাবিতে সেমিনার

অনলাইন ড্রেস
সামাজিক বিজ্ঞান গবেষণার গতি-প্রকৃতি নিয়ে ঢাবিতে সেমিনার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) কেন্দ্রের সেমিনার হলে ‘স্টেট অব সোশ্যাল সায়েন্স রিসার্চ অ্যাট দি ইউনিভার্সিটি অব ঢাকা : পাস্ট হিস্টোরিস কনটেম্পরারি টেন্ডস অ্যান্ড ফিউচার ডিরেকশনস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

 

 

 

কেন্দ্রের পরিচালক অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের চেয়ারম্যান ও গবেষণা কেন্দ্রের পরিচালকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুস সালাম বৈশ্বিক র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে মানসম্মত গবেষণা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

 

 

 

গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন জ্ঞান সৃষ্টির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রগুলোকে যথাযথভাবে কার্যকর করতে হবে। নিজ নিজ গবেষণাকর্ম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও বিভাগীয় ওয়েবসাইটে নিয়মিত আপলোড করার জন্যও তিনি শিক্ষক ও গবেষকদের প্রতি আহ্বান জানান।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।