শিরোনামঃ

সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি হয়েছে

অনলাইন ডেক্স
সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি হয়েছে
🖼️ ফটো কার্ড তৈরি করুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ‘দায়িত্ব গ্রহণের দুই মাসের মধ্যে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি হয়েছে। এটি দেশে-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।’

শনিবার (১৮ এপ্রিল) সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘সরকারের শপথ গ্রহণের দুই মাস পূর্ণ হয়েছে শুক্রবার।বিগত দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের রক্তস্নাত অধ্যায় অতিক্রম করে তারেক রহমান গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে দৃঢ় ও সাহসী নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ নির্বাসন শেষে তার স্বদেশ প্রত্যাবর্তন শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্ব রাজনীতির জন্যও একটি ঐতিহাসিক ঘটনা।’

 

তিনি বলেন, ‘সেই সময় থেকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাকে অবশ্যম্ভাবী প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করতে শুরু করে। তার নেতৃত্ব, ভিশন ও পলিসি নিয়ে বিস্তৃত ফিচার প্রকাশ করে।১২ ফেব্রুয়ারির নির্বাচনে অর্জিত নিরঙ্কুশ বিজয়কে দেশি-বিদেশি গণমাধ্যম ও পর্যবেক্ষকরা গণতন্ত্রের পুনরুত্থান ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আখ্যায়িত করেছেন।’

 

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘বিশ্বের প্রায় সব দেশের রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, গণতান্ত্রিক সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ও সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।’

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।