|
Getting your Trinity Audio player ready...
|

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, ‘গ্যাস পরিস্থিতির উন্নতি হলে এবং চলমান খনন কার্যক্রমের মাধ্যমে অতিরিক্ত গ্যাস উৎপাদনে এলে, অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সব সার কারখানায় গ্যাস সরবরাহ করা হবে।’
তিনি আজ সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ইকবাল হাসান বলেন, ‘চলমান অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ পরিস্থিতির কারণে আশুগঞ্জ সার কারখানাসহ অন্য সার কারখানাগুলোতে পূর্বঘোষিত সময়সীমার মধ্যে গ্যাস সরবরাহ করা সম্ভব হয়নি।’
তিনি বলেন, ‘সরকার বর্তমানে সীমিত গ্যাস সরবরাহের সম্মুখীন হচ্ছে, যার ফলে দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখার জন্য বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি বরাদ্দকে অগ্রাধিকার দিতে হচ্ছে।’
তিনি বলেন, ‘সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহ পুনরায় চালু করার বিষয়ে আগে প্রতিশ্রুতি দেওয়া হলেও বর্তমান সরবরাহ পরিস্থিতির কারণে ঘোষিত সময়সূচি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।’ মন্ত্রী বলেন, ‘গ্যাসের ঘাটতির কারণে আমরা এই মুহূর্তে সার কারখানাগুলোতে সরবরাহ দিতে পারছি না।
’
তিনি আরো জানান, সরকার মধ্য মেয়াদে অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রায় ১৭ বছর পর নতুন গ্যাস অনুসন্ধান ও খনন কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, ‘এটি আমদানিনির্ভরতা কমানো এবং শিল্প খাতে জ্বালানি সরবরাহ স্থিতিশীল করার একটি বৃহত্তর কৌশলের অংশ।’
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

















আপনার মতামত লিখুন :