শিরোনামঃ

শালিখায় পুজা উদযাপন ফ্রন্টের পহেলা বৈশাখ পালিত

admin5
শালিখায় পুজা উদযাপন ফ্রন্টের পহেলা বৈশাখ পালিত
Getting your Trinity Audio player ready...

শালিখায় পুজা উদযাপন ফ্রন্টের পহেলা বৈশাখ পালিত

 

মাগুরার শালিখায় আড়পাড়া কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে আজ পহেলা বৈশাখ উপলক্ষে প্রথম প্রহরে বৈশাখী শোভাযাত্রার র‍্যালির মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন শুরু হয়।

বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট শালিখা উপজেলা আহবায়ক গোবিন্দ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে উপজেলার ৭ টি ইউনিয়নের পুজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র‍্যালিতে অংশগ্রহণ করেন, র‍্যালিটি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে আড়পাড়া বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আইডিয়াল স্কুল মাঠে শেষ হয়।।

র‍্যালি শেষে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শালিখা উপজেলার সদস্য সচিব সুমন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন, গোবিন্দ চন্দ্র বিশ্বাস আহবায়ক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শালিখা শাখা, প্রশান্ত বকশি, সিনিয়ার যুগ্ম আহবায়ক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শালিখা শাখা, সুবল সাহা, যুগ্ম-আবায়ক বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শালিখা শাখা, সঞ্জয় কুমার সরকার, যুগ্ম আহবায়ক বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শালিখা শাখা, নয়ন সাহা, যুগ্ম আহবায়ক বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সকল নেতৃবৃন্দ এবং আগত সকলে মিলে প্রীতিভোজের অনুষ্ঠানে যোগদান করেন।।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।