মনিগ্রাম ইউনিয়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন, নেতৃত্বে বিএনপি নেতা হেলাল উদ্দিন রিয়াল
গ্লাভস পরে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে খেলবেন?
কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২০ জন, মোট রোগী ২ হাজার ৬৪১
বায়ুদূষণের শীর্ষে কিনসাসা, ঢাকার বায়ুমানের উন্নতি
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
নিখোঁজ নয়, আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান : পুলিশ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা
ভক্তদের দাবি হাতের গোলে জয়ের সুযোগ নাই আর্জেন্টিনার, ব্রাজিল এবারও সেভেন আপ পাবে
কুলাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু


নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (৮ মে) রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ওই বাজারের একটি হার্ডওয়্যার ও ৩টি ফার্নিচারের দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, লাহুড়িয়া বাজারের বকুল শেখের সততা ফার্নিচার অ্যান্ড হার্ডওয়্যারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
আগুনের লেলিহান শিখা কিছুক্ষণের মধ্যে পাশের ফারুক বিশ্বাসের একতা ফার্নিচারের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে বাজারের মসজিদের মাইক থেকে আগুন লাগার বিষয়টি প্রচার করা হয়। তাৎক্ষণিকভাবে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে লোহাগড়া উপজেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. সোহাগ উজ্জামান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনে একটি হার্ডওয়্যারের দোকান পুরোপুরি এবং দুটি ফার্নিচারের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যার ফলে আশপাশের অনেক ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব হয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সততা ফার্নিচার অ্যান্ড হার্ডওয়্যারের মালিক মো. বকুল শেখ জানান, তার একটি ফার্নিচার ও একটি হার্ডওয়্যারের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অপর ব্যবসায়ী একতা ফার্নিচারের মালিক মো. ফারুক বিশ্বাস জানান, তার ফার্নিচারের দোকান পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আপনার মতামত লিখুন :