শিরোনামঃ

লঘুচাপে উত্তাল সাগর, চলছে ৩ নম্বর সতর্কসংকেত

অনলাইন ড্রেস
লঘুচাপে উত্তাল সাগর, চলছে ৩ নম্বর সতর্কসংকেত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-ওড়িশা এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর। ছোট-বড় ঢেউ আছড়ে পড়ছে সাগরের তীরে।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে পটুয়াখালীতে কখনো মাঝারি, আবার কখনো ভারি বৃষ্টিপাত হচ্ছে।

 

এর আগে সোমবার (৩১ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক সতর্কবার্তায় দেশের পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়। মঙ্গলবারও সেই সতর্কসংকেত চলমান।

 

আবহাওয়া অফিস জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন ওড়িশা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

 

 

এটি আরো পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

 

 

লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর নদ-নদীগুলোর পানির উচ্চতাও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেড়েছে। সাগর উত্তাল থাকায় উপকূলীয় এলাকার জেলে ও বাসিন্দাদের মধ্যেও সতর্কতা দেখা দিয়েছে।

 

 

অনেক জেলে নৌকা ও ট্রলার নিরাপদে নোঙর করে তীরে অবস্থান করছেন।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, বর্তমানেও সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকাল থেকে উপকূলে বৃষ্টি হচ্ছে। ইতোমধ্যে সমুদ্রগামী জেলেদের সতর্ক করা হয়েছে।

 

আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় সমুদ্রগামী জেলেদের সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।