শিরোনামঃ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

অদ্য ১৬ আগস্ট ২০২৬ তারিখ সকাল ৮টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সালামি ও অভিবাদন গ্রহণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়।

পুলিশ কমিশনার মহোদয় প্যারেড পরিদর্শনকালে পুলিশ সদস্যদের টার্নআউট, শৃঙ্খলা, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

তিনি পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার ওপর গুরুত্বারোপ করেন এবং দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা, পরিমিত সুষম খাবার গ্রহণ ও স্বাস্থ্য সচেতনতা বজায় রাখার আহ্বান জানান।

তিনি আরো বলেন সকল অফিসার ফোর্সের প্রতি জাস্টিস নিশ্চিত করা হবে। যে ভাল করবে তাকে পুরস্কৃত করা হবে এবং যে নিয়ম পরিপন্থি কাজ করবে তাকে শাস্তি পেতে হবে।

তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও শৃঙ্খলা বজায় রেখে জনগণের দোরগোড়ায় মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার জন্য উপস্থিত সকল পুলিশ সদস্যকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার ছিলেন মতিহার অপরাধ বিভাগের এডিসি জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।