শিরোনামঃ

রাজশাহীকে ক্রীড়াক্ষেত্রে গৌরবময় অবস্থানে ফিরিয়ে নেওয়া হবে : ভূমিমন্ত্রী

অনলাইন ড্রেস
রাজশাহীকে ক্রীড়াক্ষেত্রে গৌরবময় অবস্থানে ফিরিয়ে নেওয়া হবে : ভূমিমন্ত্রী
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, খেলাধুলার মাধ্যমে নিজেদের সুগঠিত করে এবং মেধা বিকাশের মাধ্যমে আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে আজকের শিশুদের প্রস্তুতি নিতে হবে। খেলাধুলা মানুষকে সুশৃঙ্খল করে এবং প্রতিকূল অবস্থার মধ্যেও বড় হওয়ার স্বপ্ন দেখায়।

 

 

শনিবার (২৩ মে) রাজশাহীর মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, রাজশাহীর খেলাধুলাকে আরো এগিয়ে নেওয়ার জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। বিশেষ করে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আগের সরকারের সময় খুলে নেওয়া ফ্লাডলাইটগুলো দ্রুততম সময়ের মধ্যে পুনরায় স্থাপন করা হবে। তিনি আশা করেন, শিগগিরই রাজশাহীতে আন্তর্জাতিক মানের ফুটবল টুর্নামেন্ট এবং বিপিএল বা বিদেশি টেস্ট দলের সঙ্গে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হবে।

 

 

মন্ত্রী আরো বলেন, জীবনে সফল হতে হলে আগে লক্ষ্য ঠিক করতে হবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে কঠোর অনুশীলন করতে হবে। রাজশাহীতে বিকেএসপি হওয়ার মাধ্যমে এখানকার প্রতিভাবান খুদে খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সুনাম বয়ে আনবে।উল্লেখ্য, রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় বালক গ্রুপে চ্যাম্পিয়ান হয়েছে পাবনার দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্স-আপ হয়েছে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালক গ্রুপে সেরা খেলোয়াড় হয়েছে নওগাঁ দলের আল সাফিউ এবং সর্বোচ্চ গোলদাতা পাবনা দলের বায়োজিদ।

 

 

বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে পাবনার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে সিরাজগঞ্জের কাকিলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা গ্রুপে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে সিরাজগঞ্জ দলের রিমি খাতুন এবং সর্বোচ্চ গোলদাতা পাবনা দলের ফাতেমা খাতু

ন।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।