রাজধানীর বাসাবোতে তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে মোবারক হোসেন (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নরোত্তম বিশ্বাস জানান, দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোবারক হোসেন কুমিল্লার হোমনা উপজেলার ধুমুরিয়া গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে।তিনি পূর্ব বাসাবো টেম্পোস্ট্যান্ড এলাকায় থাকতেন।
মৃতের ভাগনে সুমন ইসলাম বলেন, ‘মামা মাদকাসক্ত ছিলেন। বর্তমানে কিছুই করতেন না। আগে নিরাপত্তাকর্মীর কাজ করতেন।
তিনি বলেন, ‘সংবাদ শুনে মরদেহ দেখতে পাই। তিনি তার চুরির সময়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন বলে পুলিশ জানায়।’