শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রংপুরে নির্বাচনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

অনলাইন ড্রেস / ৪৩ প্রকাশিত সময়:
সোমবার, ১১ মে, ২০২৬

রংপুরে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

 

সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। পরে পুলিশের আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

 

স্থানীয়রা জানান, সকাল থেকে বিভিন্ন রুটে পরিবহন শ্রমিকরা কেন্দ্রীয় বাস টার্মিনালে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় শ্রমিকরা দ্রুত সাধারণ সভা ও নির্বাচন আয়োজনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।

 

 

দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইউনিয়নের নির্বাচন না হওয়ায় সাধারণ শ্রমিকদের মতামত ও অধিকার উপেক্ষিত হচ্ছে। তারা বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

 

শ্রমিক সাজু মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে আসছি। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে সড়কে নামতে হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

 

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘মহাসড়ক অবরোধের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই।শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করি। পরে তারা আমাদের অনুরোধে অবরোধ তুলে নেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরো বলেন, ‘সাধারণ মানুষের ভোগান্তি কমাতে পুলিশ সবসময় দায়িত্ব পালন করছে। শ্রমিকদের দাবির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে আমরা তাদের আশ্বস্ত করেছি।

 

এদিকে অবরোধ চলাকালে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেককে দীর্ঘ সময় বাসে আটকে থাকতে দেখা যায়। কেউ কেউ গন্তব্যে পৌঁছাতে বিকল্প পথ ব্যবহার করেন। শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীবাহী যানবাহনও যানজটে আটকে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।

 

ময়না বেগম নামে এক যাত্রী বলেন, ‘শ্রমিকদের দাবি থাকতে পারে, কিন্তু মহাসড়ক অবরোধ করলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হওয়া উচিত।’

 

পরে ঘটনাস্থলে যান রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন। তিনি শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে শান্ত থাকার আহ্বান জানান এবং আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

 

একই দাবিতে গত ৩ মে শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন মোটর শ্রমিকরা। ওই কর্মসূচি থেকে পরবর্তী সময়ে মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়েছিল। শ্রমিকদের দাবি, দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।


More News Of This Category