বরিশালের ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (১০ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
দূতাবাসের পোস্টে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘ঐতিহ্যবাহী সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডারের রসগোল্লা, মালাই চপ আর ছানার জিলাপি জন্মের মজা!
এ সময় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশিদের কাছে জানতে চেয়েছেন, পছন্দের মিষ্টি কোনটি-রসগোল্লা, মালাই চপ নাকি ছানার জিলাপি?
এর আগে গতকাল রবিবার ঝালকাঠির ভীমরুলি গ্রামের ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেন। এসময় তিনি পেয়ারা চাষি বাগান মালিকের সঙ্গে কথা বলেন। তখন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে তিনি বরিশাল ও ঝালকাঠি ভ্রমণের বিভিন্ন ছবি পোস্ট করে লিখেছেন, ‘নৌকা দিয়ে মনোরম জলপথের দেশ পরিদর্শন। বরিশালে এসে দারুণ লাগছে!’
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :