মানিকছড়িতে পাহাড় কাটার সত্যতা পেয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

অনলাইন ডেক্স
মানিকছড়িতে পাহাড় কাটার সত্যতা পেয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
Getting your Trinity Audio player ready...

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পরিবেশ মন্ত্রণালয় গঠিত পাঁচ সদস্যের কমিটি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেছে।

কমিটির সদস্যরা মানিকছড়ি উপজেলার খাড়িছড়া, এয়াতলং পাড়া, মরাডলু, লেমুয়া, তিনটহরী ও বড়ডলু এলাকায় বিভিন্ন স্থানে পাহাড় কাটার চিত্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা একাধিক স্থানে অবৈধভাবে পাহাড় কাটার প্রমাণ পান।তদন্ত কমিটির নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন। এ সময় কমিটির সদস্যসচিব পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক জমির উদ্দিন, সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাসির উদ্দীন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে কমিটির আহ্বায়ক মো. মোতাহার হোসেন জানান, অবৈধ পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ইতোমধ্যে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আইনি ব্যবস্থা নেওয়া শুরু করেছে।

মোতাহার হোসেন বলেন, যারা পরিবেশ ধ্বংসে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গত, মানিকছড়িতে পাহাড় কাটার ঘটনায় গত ৯ এপ্রিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। পাহাড় কাটার সঙ্গে স্থানীয় প্রভাবশালী মহল জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।