শিরোনামঃ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে প্রাণহানি কত?

অনলাইন ডেক্স
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে প্রাণহানি কত?
🖼️ ফটো কার্ড তৈরি করুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা শুরু করে। এর পর থেকে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। হামলা ও পাল্টা হামলা এখন চলমান আছে।

এ সংঘাতে এখন পর্যন্ত অন্তত সাতজন মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, ইরানে অন্তত এক হাজার ২৩০ জন নিহত হয়েছে। এর মধ্যে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারায় ১৭৫ জন ছাত্রী ও শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্মী।

এ ছাড়া সহিংসতা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যজুড়ে আরো কয়েক শত মানুষ প্রাণ হারিয়েছে। এ সময়ে ইরান প্রতিবেশী দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং ইসরায়েল লেবাননে হামলা চালিয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।