শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মণিপুরে ৫.২ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

অনলাইন ডেক্স / ৬২ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সাতসকালে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। ভারতের মণিপুর রাজ্যে সৃষ্ট এই ভূকম্পন আজ মঙ্গলবার ভোর ৬টা ৩১ মিনিটে বাংলাদেশে অনুভূত হয়। হঠাৎ এই কম্পনে অনেক ঘুমন্ত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার ভোররাত ভারতীয় সময় ৫টা ৫৯ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ২৯ মিনিট) মণিপুরের কামজং এলাকায় ৫.২ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে।এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২ কিলোমিটার গভীরে। অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ এবং এর গভীরতা ছিল ১০০.৬ কিলোমিটার।

 

ভোরবেলায় এই কম্পন অনুভূত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়। অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে ভূমিকম্পের খবরটি নিশ্চিত হতে চান।ঢাকার মিরপুর থেকে নাহিদ রানা লিখেছেন, ‘কেউ কি এই মুহূর্তে ভূমিকম্প টের পাইছেন, না আমার ভুল ধারণা?’

 

অন্যদিকে সিলেট থেকে নাইমুর রশিদ রাহুল জানান, সিলেটেও বেশ ভালো কম্পন অনুভূত হয়েছে।

প্রাথমিকভাবে এই ভূমিকম্পে বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রাজধানী ঢাকা ও সীমান্তবর্তী সিলেট অঞ্চলে কম্পনটি তুলনামূলক বেশি অনুভূত হয়েছে বলে জানা গেছে।

ভূ-তাত্ত্বিকরা বলছেন, মাঝারি গভীরতার এই ভূকম্পনের উৎসস্থল বাংলাদেশ সীমান্ত থেকে কাছে হওয়ায় দেশের বিভিন্ন স্থানে এটি অনুভূত হয়েছে।


More News Of This Category