শিরোনামঃ
সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ভূমিধস পরাজয়ের পর বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন মমতা-অভিষেক

অনলাইন ড্রেস / ৫৫ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ৫ মে, ২০২৬

বিধানসভা নির্বাচনে ধরাশায়ী তৃণমূল। হেরে গেছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই আবহে আজ মঙ্গলবার কালীঘাটের বাসভবনে বিকেল ৪টায় সংবাদ সম্মেলন ডেকেছেন মমতা। একই সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

 

 

১৫ বছর শাসনের পর ধরাশায়ী তৃণমূল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের জন্য ক্ষমতায় বিজেপি। ভবানীপুর কেন্দ্রে হেরে গেছেন মমতা। শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ব্যবধান ১৫ হাজারের বেশি ভোট।

 

 

রাজ্যজুড়ে একাধিক কেন্দ্রে তৃণমূল হেরেছে। মুর্শিদাবাদ, কলকাতা, পূর্ব বর্ধমানের মতো তৃণমূলের ঘরে থাবা বসিয়েছে বিজেপি।এদিকে সোমবার বিকেলে গণনাকেন্দ্রে গিয়ে আক্রান্ত হন বিদায়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাখাওয়াত মেমোরিয়ালের গণনাকেন্দ্র থেকে তৃণমূলের এজেন্টকে বের করে দেওয়ার খবর পেয়ে কার্যত ঘরের পোশাকেই সেখানে পৌঁছান মমতা।

 

বেশ কয়েক ঘণ্টা পর বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি।

মমতা এদিন বলেন, ‘আমাকে মেরেছে। আমি প্রার্থী, আমাকে ঢুকতে দিচ্ছে না। এটা একটা দানবিক পার্টি। ১০০টা সিট চুরি করেছে।

 

 

’ এই মন্তব্য ছাড়া মমতার আর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবার মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সহমত। বিজেপি ১০০টি আসন ছিনতাই করেছে। নির্বাচন কমিশনের মদতে বিজেপি নির্বাচনে চুরি করেছে।


More News Of This Category