শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ভাঙ্গা থেকে গরুবাহী পিকআপ ডাকাতির ঘটনায় তিন ডাকাত গ্রেপ্তার

ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি / ৪০ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ গরুবাহী পিকআপ ডাকাতি মামলায় তিনজন ডাকাতকে গ্রেপ্তার করেছে। রবিবার (২৫ জানুয়ারি) রাতে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কদমতলী এলাকা থেকে প্রযুক্তির সাহায্যে দুইজনকে আটক করা হয়। তারা হলেন—চাঁদপুর সদর উপজেলার ষোলঘর গ্রামের মোঃ ফারুক হোসেন (৩৮) ও বরিশালের বাবুগঞ্জ থানার ভাঙ্গার মোড় জাহাপুর গ্রামের মোঃ শাহিন মাতুব্বর (২৭)।

জিজ্ঞাসাবাদে তারা ওই ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

এরপর সোমবার (২৬ জানুয়ারি) রাতে ঢাকা মহানগরীর জুরাইন এলাকা থেকে ডাকাতি করা গরুর ক্রেতা মোঃ মোবারক হোসেন (৩২)কে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে দুটি মাহিন্দ্র ও পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে।
অভিযানে একটি কালো ষাঁড় গরু, ডিপ ফ্রিজে রাখা প্রায় ২৫ কেজি জবাই করা গরুর মাংস এবং নগদ দেড় লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, ডাকাতি করা গরুদের মধ্যে দুটি ইতিমধ্যেই জবাই করে বিক্রি করা হয়েছে।

ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান দীপু জানান, ২০ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পাবনা থেকে মাদারীপুরের টেকেরহাটগামী একটি পিকআপে গরু নিয়ে যাওয়ার সময় ভাঙ্গা পৌরসভার প্রাণিসম্পদ কার্যালয়ের সামনের রাস্তা অতিক্রম করার সময় ডাকাতরা গাড়ি ও গরু লুট করে। এরপর ২৫ জানুয়ারি ভাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ তাদের অপরাধ স্বীকারের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category