শিরোনামঃ

বুড়িচং সীমান্তে অভিযান : ৪ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে সাজা

অনলাইন ডেক্স
বুড়িচং সীমান্তে অভিযান : ৪ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে সাজা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চার মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৫ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছিনাইয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে পৃথকভাবে সাজা ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এ দণ্ডাদেশ দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন— মীরপুর এলাকার মো. রুবেল (৩০), তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা; ছোট হরিপুর গ্রামের স্বপন মিয়া (৪২), তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা; ছিনাইয়া এলাকার মো. জীবন (২০), তাকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা; এবং গদানগর এলাকার মো. ফরহাদ হোসেন অপু (২৯), তাকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তদের পুলিশ প্রহরায় কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।’

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।