শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বাঘায় স্তূপীকৃত আবর্জনা পরিষ্কারে যুবদল নেতা সুমনের ব্যতিক্রমী উদ্যোগ!

নিজস্ব প্রতিনিধি / ১৮০ প্রকাশিত সময়:
বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

কথায় নয়, কাজে বিশ্বাসী—এমন দৃষ্টান্তই স্থাপন করলেন স্থানীয় যুবদল নেতা ও রাজশাহীর বাঘা পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান সুমন। এলাকার স্তূপীকৃত আবর্জনা পরিষ্কারে সংশ্লিষ্ট দফতরগুলোতে বারবার ধরণা দিয়েও কোনো ফল না মেলায়, শেষমেশ নিজেই কোমর বেঁধে মাঠে নামলেন তিনি। বুধবার ( ১৮ ফেব্রুয়ারি) বিকেলে বাঘা পৌরসভার ৫ নং ওয়ার্ডের পানির টাংকির সামনের পচা আবর্জনার ভাগাড় পরিষ্কারে তার এই ব্যক্তিগত উদ্যোগ এখন পুরো এলাকায় টক অফ দ্য টাউন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাওপাড়া পানির টাংকির সামনের স্থানটি দীর্ঘ দিন ধরে ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছিল। উৎকট গন্ধে নাভিশ্বাস উঠছিল এলাকাবাসীর। সেই সাথে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুকুরের উপদ্রব। এই সময় টাতে রাস্তাটি দিয়ে মানুষ চলাচল করতে পারতোনা কুকুরের ভয়ে। যুবদল নেতা সুমন এই সমস্যা সমাধানে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং স্মারকলিপি প্রদান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে এই সমস্যা সমাধানে আলোচনা করে। এছাড়াও নিজ ফেসবুকে একাধিক বার পোস্ট করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু দফতরগুলোর শুধু আশ্বাস ছাড়া বাস্তবে কোনো কাজ করেননি। পরে যুবদল নেতা সুমন যারা এই স্থানে আবর্জনা ফেলতেন তাদের স্ব শরীরে গিয়ে এর ক্ষতিকারক বিষয়গুলো তুলে ধরে বুঝিয়ে বারণ করেন।

এদিকে, প্রশাসনের উদাসীনতা দেখে সুমন আর বসে থাকেননি। আজ বিকেলে নিজের অনুসারী ও সাধারণ কর্মী সহ এলাকাবাসীদের সাথে নিয়ে বেলচা, কুদাল আর ব্লিচিং পাউডার নিয়ে নেমে পড়েন রাস্তায়। কয়েক ঘণ্টার অক্লান্ত পরিশ্রমে পরিষ্কার করা হয় বিশাল সেই ডাস্টবিন এলাকাটি। এরপর বালু দিয়ে স্থানটি ভোড়াট করে।

এ বিষয়ে যুবদল নেতা সুমন বলেন, নেতা নই -সেবক আমি। “জনগণের সেবার রাজনীতি করি। প্রশাসন কাজ করছে না বলে আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। মানুষ দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছে, এটা দেখে ঘরে বসে থাকা সম্ভব নয়। তাই নিজেই দায়িত্ব কাধে তুলে নিলাম।”

সুমনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথচারী ও এলাকাবাসী। স্থানীয় এক দোকানদার বলেন, “আমরা অনেক বড় বড় নেতার ভাষণ শুনেছি, কিন্তু সুমনের মতো নিজে ময়লা পরিষ্কার করতে কাউকে দেখিনি। এটা সত্যিই প্রশংসনীয়।”

সচেতন মহল এর মতে, এটি নিঃসন্দেহে প্রশংসনীয় একটি কাজ করেছে সুমন। কোন দ্বিধা ছাড়াই এবং সকল প্রকার অহংকার ভুলে নিজেই নামলেন ময়লা আবর্জনা পরিষ্কারে।দফায় দফায় জানানো সত্ত্বেও ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট দফতর। এটি খুব দুঃখজনক। রাজনৈতিক কর্মীদের জন্য এটি একটি সামাজিক দায়বদ্ধতার অনন্য উদাহরণ তৈরী করলেন যুবনেতা সুমন।

সোশ্যাল মিডিয়ায় এই পরিষ্কার অভিযানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই সুমনের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অনেকেই বলছেন, প্রতিটা রাজনৈতিক নেতা যদি এভাবে কাজের মাধ্যমে জনগণের পাশে দাঁড়াতেন, তবে এলাকার চেহারা বদলে যেত।


More News Of This Category