শিরোনামঃ

বাগমারায় নদীতে ডুবে ইমামের মৃত্যু


প্রকাশের সময় : মে ৮, ২০২৬, ৭:১৭ পূর্বাহ্ন | ২৮৯
বাগমারায় নদীতে ডুবে ইমামের মৃত্যু

রাজশাহীর বাগমারায় ফকিরনী নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে সাজেদুর রহমান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল ৭টার দিকে উপজেলার সূর্যপাড়া গ্রামের বেইলি ব্রিজ সংলগ্ন নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে তিনি নিখোঁজ হন।

 

নিখোঁজ উপজেলার সূর্যপাড়া গ্রামের মৃত আমির মন্ডলের ছেলে। তিনি তক্তপাড়া মোল্লাপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে সাজেদুর রহমান মাছ ধরার উদ্দেশ্যে নদীতে যান। সকাল ৭টার দিকে নৌকায় থাকা অবস্থায় অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধারের চেষ্টা চালান। পরে বাগমারা ফায়ার সার্ভিসের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে।

 

 

এর পর ফায়ার সার্ভিসের রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। উভয় দলের সম্মিলিত চেষ্টায় নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বাগমারা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মিজানুর রহমান জানান, খবর পেয়ে বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযানে শুরু করে এছাড়াও রাজশাহী সদর থেকে ডুবুরি দল অংশগ্রহণে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।