শিরোনামঃ
আন্তর্জাতিক প্রেস ক্লাবের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  বটিয়াঘাটায় যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – আমীর এজাজ খান এমপি  খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ।খুলনা অফিস। পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১  নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর  সাতক্ষীরা জেলার তথ্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুহিন ও সাঈদ 
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ এগিয়ে যায় : দুলু

নাটোর প্রতিনিধি / ৬৮ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘সাংবাদিকরা যুগ যুগ ধরে নির্যাতিত ও অবহেলিত হয়ে আসছেন। তাদের ত্যাগ-তিতিক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি দেশ বিশ্ব মানচিত্রে এগিয়ে যায়।’

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে নাটোরে ইউনাইটেড প্রেস ক্লাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

দুলু বলেন, ‘পার্লামেন্টে সাংবাদিকদের মহার্ঘ ভাতা এবং নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য যা যা করা প্রয়োজন, একজন সংসদ সদস্য হিসেবে আমি তা করার সর্বোচ্চ চেষ্টা করব।

 

 

হুইপ বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সময়ের দাবি।’

 

তিনি বলেন, ‘আপনাদের সংবাদের মধ্য দিয়ে আমার পরিচিতির বিকাশ ঘটেছে। আবার মিথ্যা সংবাদ আমাকে আহত করেছে।

 

 

কাজেই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নির্ভয়ে লিখুন। আমরা আপনাদের পাশে আছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব এবং অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, সাধারণ সম্পাদক এস এম কামালসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

 

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


More News Of This Category