শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, বিধি সংশোধনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

অনলাইন ডেক্স / ৪৭ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের সময় পরিবর্তন করা পুলিশের পোশাক নিয়ে বাহিনীটির মধ্যে তীব্র অসন্তোষের মুখে আবারও পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের ‘বিরূপ মনোভাব’ এবং জনমতকে প্রাধান্য দিয়ে নতুন রঙের পোশাক নির্ধারণ করে ‘পুলিশ ড্রেস রুলস-২০২৫’ সংশোধনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস্ শাখা কর্তৃক পাঠানো প্রস্তাবনায় পুলিশের বিভিন্ন ইউনিটের জন্য নতুন রঙের সুপারিশ করা হয়েছে। এতে মেট্রোপলিটন পুলিশের শার্টের রং হবে লাইট অলিভ এবং জেলা ও অন্যান্য পুলিশের শার্টের রং হবে ডিপ ব্লু।

এ ছাড়া সবার প্যান্টের রং হবে খাকি। তবে এ পরিবর্তনের আওতার বাইরে থাকবে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র‍্যাব।

 

পুলিশ সদর দপ্তর গত ১৫ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে উল্লেখ করেছে, বর্তমান ‘লৌহ’ রঙের শার্ট এবং ‘কফি’ রঙের প্যান্ট প্রবর্তন করার পর থেকেই মাঠ পর্যায়ের সদস্যদের মধ্যে অস্বস্তি ও বিরূপ মনোভাব দেখা গেছে। পুলিশ সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল বা ব্যঙ্গের শিকার হওয়ায় পেশাগতভাবে হীনম্মন্যতায় ভুগছিলেন।এ ছাড়া বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন দাবি করেছে, বর্তমান পোশাকের সঙ্গে অন্যান্য কিছু সংস্থার ইউনিফর্মের মিল থাকায় সাধারণ মানুষের কাছে পুলিশকে আলাদাভাবে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছিল।

পুলিশ সদর দপ্তরের লজিস্টিক বিভাগের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম জানান, পোশাক পরিবর্তনের জন্য সরকারের কোনো অতিরিক্ত আর্থিক খরচ হবে না। কারণ, পুলিশ সদস্যদের বাৎসরিক প্রাপ্যতার ভিত্তিতেই নিয়মিত ইউনিফর্ম সরবরাহ করা হয়। প্রজ্ঞাপন জারি হলে পরবর্তী বিতরণের সময় নতুন রঙের পোশাক সরবরাহ করা হবে।

 

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের মতে, ২০০৩-২০০৪ সালে প্রবর্তিত খাকি ও নীল রঙের পোশাকটিই বাংলাদেশের আবহাওয়া এবং গায়ের রঙের সঙ্গে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ ছিল। অন্তর্বর্তী সরকারের সময় দ্রুততম সময়ে নেওয়া সিদ্ধান্তে পুলিশ সদস্যদের মতামত উপেক্ষা করা হয়েছিল বলে দাবি করা হয়। এখন নির্বাচিত সরকারের আমলে সেই ঐতিহ্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ।পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত ওই চিঠিতে ‘পুলিশ ড্রেস রুলস-২০২৫’-এর সংশ্লিষ্ট বিধিগুলো সংশোধনের অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রণালয় এই বিধি সংশোধন ও প্রজ্ঞাপন জারি করলেই দ্রুততম সময়ে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের গায়ে নতুন রঙের এই ইউনিফর্ম দেখা যাবে।


More News Of This Category