ফরিদপুর শ্রীধাম শ্রী অঙ্গনে রথযাত্রা উপলক্ষে পদাবলী কীর্তন অনুষ্ঠিত
বিপুল চন্দ প্রতিনিধি: ফরিদপুর
রথযাত্রা উপলক্ষে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গনে বৃহস্পতিবার বিকেলে এক ভক্তিমূলক পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পদাবলী কীর্তন পরিবেশন করেন বিশিষ্ট কীর্তনশিল্পী গোরাচাঁদ মহন্ত। তাঁর পরিবেশিত ভক্তিমূলক পদাবলী ও নামসংকীর্তনে শ্রীধাম শ্রী অঙ্গন প্রাঙ্গণে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় ফরিদপুর জেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য সনাতন ধর্মাবলম্বী ভক্ত অনুষ্ঠানে অংশ নেন।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :