সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফরিদপুর মধুখালী উপজেলার নওয়াপাড়া এলাকায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ৭০০ গ্রাম গাজা উদ্ধার

অনলাইন ডেস্ক / ৬৪ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

ফরিদপুর মধুখালী উপজেলার নওয়াপাড়া এলাকায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ৭০০ গ্রাম গাজা উদ্ধার

ফরিদপুরের মধুখালী উপজেলার নওয়াপাড়া এলাকা হতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৭০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, ২৭ জানুয়ারি রাত ২১০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মধুখালী উপজেলার নওয়াপাড়া এলাকায় মাদক লেনদেন চলছে। খবরের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত অভিযান চালায়। অভিযানে শারমীন আক্তার (২৮) এবং রিয়াজ শেখ (২৭) কে আটক করা হয়।

আটক আসামিদেরকে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

*সেনা সূত্র মতে জানা যায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে।*


More News Of This Category