সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফরিদপুর পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অনলাইন ডেস্ক / ৫১ প্রকাশিত সময়:
রবিবার, ৮ মার্চ, ২০২৬

ফরিদপুর পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

জেলা প্রতিনিধি ফরিদপুর

ফরিদপুর পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ফরিদপুর পৌরসভা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বির সভাপতিত্বে এবং সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আহাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান।

অনুষ্ঠানে তিনজন শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন মোসাম্মৎ পারভিন আক্তার, আছিয়া খানম ও আফরোজা ইয়াসমিন। সম্মাননা প্রাপ্তরা এ সময় তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব।

বক্তারা আরও বলেন, ফরিদপুর পৌরসভা অতীতেও নারীদের উন্নয়নে কাজ করেছে এবং আগামী দিনেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‌ফরিদপুর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দচন্দ্র মন্ডল, সহকারী প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ আশরাফ, উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শরিফুল হাসানসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।


More News Of This Category