শিরোনামঃ

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা ও মোবাইল উদ্ধার

admin
ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা ও মোবাইল উদ্ধার
Getting your Trinity Audio player ready...

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা ও মোবাইল উদ্ধার

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে ফরিদপুর সদর উপজেলার হাড়ুকান্দি এলাকা থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত অভিযানের সময় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়।আটককৃতদের কাছ থেকে ২৩১ পুড়িয়া গাঁজা (প্রায় ৬০০ গ্রাম) এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত দ্রব্যাদি সহ আটককৃত আসামিদের সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—১) মোঃ তানভীর (৩২), পিতা: মৃত আলাউদ্দিন২) শাওন শেখ (২১), পিতা: রাজ্জাক শেখ ৩) হৃদয় শেখ (২৬), পিতা: মৃত মাসুদ রানা তারা সকলেই ফরিদপুর জেলার কোতোয়ালি থানার হারুকান্দি গ্রামের বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।