শিরোনামঃ

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ‌ স্কুলশিক্ষার্থীর সৌম্যদীপের আহত তার বাবা

ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ‌ স্কুলশিক্ষার্থীর  সৌম্যদীপের আহত তার বাবা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ‌ স্কুলশিক্ষার্থীর

সৌম্যদীপের আহত তার বাবা

 

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরে স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় সৌম্যদীপ সিকদার(১৩)

নামে এক স্কুলশিক্ষার্থীর মৃ*ত্যু হয়েছে।

সে ‌ ফরিদপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের ‌ ষষ্ঠ শ্রেণীর ‌ ঘ শাখার শিক্ষার্থী বলে জানা গেছে।

আজ শনিবার সকালে রাজবাড়ী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার বাবা সুমন সিকদারও আহত হয়েছেন। সে কানাইপুর বাজারের ব্যবসায়ী সুমন সিকদারের বড় ছেলে। তাদের বাড়ি কানাইপুর সিকদার বাড়ি এলাকায়।

জানা যায়, শনিবার সকালে বাবার মোটরসাইকেলে করে একটি কোচিং সেন্টারে যাচ্ছিলেন ‌ তিনি ও তার ছেলে।

পথে রাজবাড়ী রাস্তার মোড়ে একটি ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে সড়কে ছিটকে পড়েন। এতে সৌম্যদীপ গুরুতর আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ*ত্যু হয়।

দুর্ঘটনায় আহত সুমন সিকদার ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সৌম্যদীপের মৃ*ত্যুর খবর ছড়িয়ে পড়লে কানাইপুর বাজারসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।