সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফরিদপুরের নগরকান্দায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক / ৪৭ প্রকাশিত সময়:
রবিবার, ৮ মার্চ, ২০২৬

ফরিদপুরের নগরকান্দায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি

 

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গলায় ফাঁস দিয়ে মুন্নি আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল ‌ শনিবার বিকেলে উপজেলার ডাঙ্গী ইউনিয়নে

এ ঘটনা ঘটে।

জানা যায়, মুন্নি আক্তার একই গ্রামের নান্নু শেখের মেয়ে এবং শংকরপাশা গ্রামের রকে মাতুব্বরের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী ইতালি প্রবাসী বলে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, মুন্নি আক্তার কয়েকদিন ধরে বাবার বাড়িতে বেড়াতে ছিলেন। শনিবার বিকেলে ঈদের কেনাকাটা করতে ফরিদপুর শহরে গিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে বাড়িতে ফেরেন। পরে নিজ কক্ষে বিশ্রাম নিতে যান। কিছু সময় পর তার মা মালেকা বেগম ঘরে গিয়ে দেখেন, ঘরের আড়ার সঙ্গে লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছেন মুন্নি আক্তার।

এ সময় তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন এসে মরদেহ নিচে নামায়।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ

ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।


More News Of This Category