সোমবার, ০৪ মে ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

প্রেমি‌কের বা‌ড়ি‌তে তরুণীর আকুতি, ‘দরজাটা একটু খোলো, আমি কথা বলব’

অনলাইন ডেক্স / ৪১ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

কুড়িগ্রামের চিলমারীতে প্রেমঘটিত একটি ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গতকাল বুধবার (১৫ এপ্রিল) উপজেলার রমনা ইউনিয়‌নের সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুতই ভাইরাল হয়ে যায়।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, সরকারপাড়া গ্রা‌মের এক‌টি বাড়ির গেট বন্ধ পেয়ে কান্নাজড়িত কণ্ঠে এক তরুণী বল‌তে থা‌কেন, ‘দরজাটা একটু খোলো, আমি কথা বলব।তুমি তো বিয়ে করেছো, আমার তো আর কিছু করার নেই।’

 

স্থানীয় সূত্র জানায়, ওই তরুণীর সঙ্গে ওই বাড়ির এক যুবকের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তবে হঠাৎ ওই যুবক অন্য জায়গায় বিয়ে করে ফেলেন। এ ঘটনায় মানসিকভাবে ভে‌ঙে প‌ড়েন ওই তরুণী।খবর পেয়ে ওই তরুণী‌কে তার প‌রিবা‌রের জিম্মায় দেওয়া হয়েছে।

 

এ বিষ‌য়ে রমনা ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান গোলাম আশেক ব‌লেন, ‘সরকারপাড়া গ্রাম আমার ইউনিয়‌নের অংশ। ত‌বে গত দুই দিন ফেসবু‌কে না থাকায় বিষয়টি আমি জানি না। এ ছাড়া এ ঘটনাটি আমা‌কে কেউ জানায়নি।


More News Of This Category