শিরোনামঃ

পে স্কেলে নতুন প্রস্তাব, মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা


পে স্কেলে নতুন প্রস্তাব, মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি। প্রস্তাব অনুযায়ী, ধাপে ধাপে ২০২৮ সালের জানুয়ারির মধ্যে পুরো পে স্কেল বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

 

প্রস্তাবিত বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

আরো পড়ুন

 

চাঁপাইনবাবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

 

 

 

খসড়া প্রস্তাব অনুযায়ী, নবম পে স্কেল দুই ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে মূল বেতন বাড়ানো হবে। দ্বিতীয় ধাপে ভাতাসহ অন্যান্য আর্থিক সুবিধা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

 

 

বুধবার (১২ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য নীতিগতভাবে চূড়ান্ত করা হয়। নাম প্রকাশ না করার শর্তে সচিবদের কমিটির এক সদস্য জানান, বাস্তবায়নের ধাপ ও সময়সূচি মন্ত্রিসভা চূড়ান্ত করবে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৬ জুলাই অর্থ বিভাগ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নবম পে স্কেল নিয়ে অবহিত করে। ওই আলোচনার ভিত্তিতেই পরবর্তী সময়ে নতুন বেতন কাঠামোর প্রস্তাব তৈরি করা হয়।প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানোর পরিকল্পনা। এর মাধ্যমে নিম্ন আয়ের সরকারি চাকরিজীবীদের আর্থিক চাপ কিছুটা কমানোর উদ্যোগ নেওয়া হতে পারে।

 

আরো পড়ুন

 

সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের গাড়িবহরে হামলা, ভাঙচুর

সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের গাড়িবহরে হামলা, ভাঙচুর

 

 

 

নবম পে স্কেল চূড়ান্ত করার প্রক্রিয়ায় বিচার বিভাগ-সংক্রান্ত কিছু জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র। এসব জটিলতা নিরসন এবং বিচার বিভাগের কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে গত ৬ আগস্ট অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়।

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে ওই কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।

 

 

কমিটির সুপারিশ পাওয়ার পর চূড়ান্ত খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

প্রস্তাবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত

 

২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় ধরে নতুন কোনো জাতীয় বেতন কাঠামো ঘোষণা হয়নি। এ সময়ে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারিত হারে বাড়লেও মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে নতুন পে স্কেলের দাবি জোরালো হয়।২০২৫ সালের জুলাইয়ে নবম পে কমিশন সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। সেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়।

 

সুপারিশ অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়।

 

তবে এগুলো পে কমিশনের সুপারিশ। চূড়ান্ত বেতন কাঠামো ও বাস্তবায়নের ধাপ মন্ত্রিসভার সিদ্ধান্তের পরই নিশ্চিত হবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।