শিরোনামঃ

পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আ. লীগ নেতাকে

অনলাইন ড্রেস
পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আ. লীগ নেতাকে
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আ. লীগ নেতাকে

 

সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার হরিপুরের করিচের পুল এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে এ ঘটনা ঘটে।

 

 

এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করেন হামলাকারীরা।

ছিনিয়ে নেওয়া ওই নেতার নাম জাকারিয়া মাহমুদ। তিনি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাড়ি উপজেলার হরিপুর এলাকার হেমু হাউদপাড়া গ্রামে।

 

 

এ ঘটনায় জড়িত সন্দেহে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার এবং তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।

 

জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জৈন্তাপুরের হরিপুর বাজারের স্টেশন এলাকা থেকে জাকারিয়া মাহমুদকে আটক করে পুলিশ। পরে তাকে থানায় নিয়ে যাওয়ার পথে বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে করিচের পুল এলাকায় পৌঁছালে কয়েকজন একটি পিকআপ দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করেন।

 

 

এরপর তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়া পরা অবস্থায় জাকারিয়াকে ছিনিয়ে নিয়ে যান।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মোল্লা বলেন, জাকারিয়া মাহমুদের বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে। গতকাল রাতে তাকে আটক করা হয়েছিল। থানায় নেওয়ার পথে পুলিশের গাড়ি আটকে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেওয়া হয়।

 

ওসি আরো বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

 

 

জাকারিয়া মাহমুদ এবং তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।