শিরোনামঃ
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, এনসিপি নেতা গ্রেপ্তার ১ জুন থেকে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ, বিপাকে বনজীবীরা একাত্তরের পরাজিত যোদ্ধারা ফণা তোলার চেষ্টা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমাজে একজন করে জিয়া প্রতিষ্ঠিত হলেই যথেষ্ট : ডেপুটি স্পিকার ছেলের আবদার মিটাইতেই বাইকটা কিনে দিছিলাম, দুর্ঘটনায় গেল প্রাণ শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : গয়েশ্বর মোটরসাইকেল দুর্ঘটনায় সড়কে ঝরল দুই তরুণের প্রাণ পানিসম্পদমন্ত্রী সাড়ে ৩ বছরের শাসনামলে শহীদ জিয়া স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের ছুটিতে জজের বাসায় চুরি
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

পারভীনের লাশ নেননি সন্তানরা

অনলাইন ড্রেস / ২০ প্রকাশিত সময়:
রবিবার, ৩১ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হওয়া পারভীন আক্তারের (৫৫) গলিত মরদেহ নেননি তার সন্তানরা। পরে ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ নামে একটি সংগঠনের উদ্যোগে তার মরদেহটি দাফন করা হয়েছে।

 

 

গতকাল শনিবার বিকেলে পৌর এলাকার পূর্ব মেড্ডার তিতাস নদীসংলগ্ন বেওয়ারিশ লাশের কবরস্থানে পারভীন আক্তারের মরদেহটি দাফন করা হয়।পারভীন আক্তার কিশোরগঞ্জের ভৈরবের প্রয়াত রেজ্জাক মিয়ার মেয়ে। প্রায় ৩৫ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। পরে প্রথম স্বামীকে তালাক দিয়ে জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকার ইসহাক মৃধাকে বিয়ে করেন তিনি।

 

 

ইসহাক মিয়াও মারা গেছেন। তবে বাচ্চু মিয়া বেঁচে থাকলেও তিনি কিংবা সন্তানরা তার মরদেহ নিতে রাজি হননি।

 

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর সূত্র জানায়, গত শুক্রবার পারভীন আক্তারের তালাকপ্রাপ্ত স্বামী বাচ্চু মিয়া মরদেহ দাফনের জন্য বাতিঘরের কাছে আবেদন করেন। পরে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মরদেহটি সংগঠনের কাছে হস্তান্তর করা হয়।

 

শনিবার দাফন করা হয়।খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার ঈদের দিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামের একটি ভাড়া বাসা থেকে পারভীন আক্তারের মরদেহটি উদ্ধার করে পুলিশ। দীর্ঘ সময় ধরে মরদেহটি ঘরের ভেতরে পড়ে থাকায় পঁচে যায়। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির মালিক পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

 

 

ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যরা মরদেহ নিতে অস্বীকৃতি জানায়।

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর প্রতিষ্ঠাতা মো. আজহার উদ্দিন বলেন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের জন্য উদ্যোগ নেওয়া হয়। তবে অতিরিক্ত পঁচন, শরীরে পোকা থাকা ও দুর্গন্ধের কারণে সাবেক স্বামী বাচ্চু মিয়া, দুই মেয়ে রত্মা বেগম ও ফাতেমা, বড় মেয়ের স্বামী কবির মিয়াসহ পরিবারের সদস্যরা লাশ গ্রহণে অনাগ্রহ প্রকাশ করে। এ অবস্থায় বাতিঘরের উদ্যোগে পারভীন আক্তারের মরদেহটি দাফন করা হয়।


More News Of This Category