মনিগ্রাম ইউনিয়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন, নেতৃত্বে বিএনপি নেতা হেলাল উদ্দিন রিয়াল
গ্লাভস পরে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে খেলবেন?
কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২০ জন, মোট রোগী ২ হাজার ৬৪১
বায়ুদূষণের শীর্ষে কিনসাসা, ঢাকার বায়ুমানের উন্নতি
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
নিখোঁজ নয়, আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান : পুলিশ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা
ভক্তদের দাবি হাতের গোলে জয়ের সুযোগ নাই আর্জেন্টিনার, ব্রাজিল এবারও সেভেন আপ পাবে
কুলাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু


নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ রনি (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ভোরে ফতুল্লা থানাধীন পশ্চিম দেওভোগের হাশেমবাগ তসলিমপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার রনি উপজেলার কাশিপুর এলাকার কালু মিয়ার ছেলে। তিনি ফতুল্লা মডেল থানা এর একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, পশ্চিম দেওভোগ এলাকার গিয়াস উদ্দিন উকিলের বাড়ির সংলগ্ন একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালিয়ে রনিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৫টি সাদা স্টিলের তৈরি তলোয়ার, চারটি কাঠের তলোয়ার, একটি চাকু, একটি স্টিলের এসএস কুড়াল এবং একটি এসএস পাইপ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘গ্রেপ্তার আসামিসহ পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে।’
তিনি আরো জানান, গ্রেপ্তার রনিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :