শিরোনামঃ

নারায়ণগঞ্জে কিশোর গ্যাং ‘টেনশন’ গ্রুপের প্রধান সীমান্ত গ্রেপ্তার

admin
নারায়ণগঞ্জে কিশোর গ্যাং ‘টেনশন’ গ্রুপের প্রধান সীমান্ত গ্রেপ্তার
Getting your Trinity Audio player ready...

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের কিশোর গ্যাং ‘টেনশন’ গ্রুপের প্রধান রাইসুল ইসলাম সীমান্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে স্থানীয় জনতা আটকে পুলিশে সোপর্দ করে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার ২ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাইসুল ইসলাম সীমান্ত সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিকের বড় ছেলে।

তার বিরুদ্ধে দেড় ডজনের বেশি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের এই প্রধানকে মৌচাক এলাকায় দেখতে পেয়ে স্থানীয়রা আটকে বেধড়ক মারধর চালায়। পরে পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, সীমান্তকে জনতা ধরে আমাদের কাছে হস্তান্তর করেছে।

প্রাথমিক অবস্থায় তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টাসহ রুজু থাকা ১৮টি মামলার তথ্য পেয়েছি। আরো কয়টা মামলা রয়েছে, তার তালিকা খোঁজা হচ্ছে।
প্রসঙ্গত, এই কিশোর গ্যাংয়ের প্রধান পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের আশ্রয়-প্রশ্রয়ে সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে জানা গেছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।